কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আঃ রাজ্জাক।
আজ ২১ অক্টোবর বৃহস্পতিবার সকালে এ পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমের খোজ-খবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা নির্বার্হী অফিসার সুফল চন্দ্র গোলদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন, শৌলজালিয়া ইউপি সচিব মোঃ আসরাফুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত সহকারি মোঃ সরোয়ার হোসেন, ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল, এইচ এম নাসির উদ্দিন আকাশ, সৈয়দ আঃ কাইয়ুম, মোঃ কবির হোসেন, মোঃ দুলাল শরীফ, মোঃ সেলিম, মোঃ সামছুল আলম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মাছুম বিল্লাহ, সংরক্ষিত নারী সদস্য শাহানাজ পারভীন, রেশমা আক্তার, কানিজ জাহানসহ মহল্লাদার ও দফাদারবৃন্দ।










