ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে গার্লস টেকওভার ২০২১ এর আওতায় ঝালকাঠিতে শিশু কন্যা জান্নাতুল ইসলাম সাথী খন্ডকালিন সময়ের জন্য প্রতিকী জেলা প্রশাসকের ভূমিকায় ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিকী জেলা প্রশাসক হিসেব ঝালকাঠি জেলা ন্যাশনাল চিল্ড্রেন ট্রাক্সফোর্স এর সভা পরিচালনা করেছেন। জান্নাতুন ইসলাম সাথী ঝালকাঠি চিল্ডড্রেন পার্লামেন্ট এর সদস্য।
জেলা প্রশাসক মো. জোহর আলী এই শিশু কন্যাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে তাঁর চেয়ার ছেড়ে দিয়ে পাশের চেয়ারে বসেন। জান্নাতুল ইসলাম সাথী তাকে এই সাময়ীক দায়িত্ব পালনের মধ্য দিয়ে শুধু তাকেই নয় দেশের সকল কন্যা শিশুকে সম্মানীত করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খুদে এই জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কী করতে চান? প্রশ্নের জবাবে সাথী জানান, তিন মাসের মধ্যে ধর্ষণ জনিত মামলার কার্যক্রম শেষ করে রায় প্রকাশ করে অপরাধীকে শাস্তি প্রদান, শিশুদের জন্য একটি পার্ক নির্মান এবং মুক্তভাবে অন্যান্য নাগরিকের মতো কন্যা শিশুরাও স্বাধীনভাবে চলাফেরা ও তাদের নিরাপদ জীবন নিশ্চিত করতে চান।
এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোঃ কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, এনডিসি আহম্মেদ হাসান ও সহকারী কমিশনার তাজবির হোসেন উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে এনসিটিএফ এর জেলার সভাপতি উম্মে আয়েমান জ্যোতি ও সাধারণ সম্পাদক নয়ন তালুকদার বক্তব্য রাখেন।










