রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার দুপুর আড়াইটায় উপজেলার বাদুতলা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন। এ সময় ২০ হাজার মিটার জল জব্দ করে আগুনে পুরিয়ে ফেলা হয় ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করেন উপজেলা প্রশাসন।
দণ্ডপ্রাপ্ত হলো পার্শ্ববর্তী নলছিটি উপজেলার নলবুনিয়া এলাকার মৃত আব্দুল হামেদ সিকদারের ছেলে আব্দুল মান্নান সিকদার (৫৯)।










