• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Saturday, June 27, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

বরগুনায় মনগড়া নকশার ঘর ভেঙে আবার নির্মাণ

জনতার খবর প্রকাশক জনতার খবর
September 20, 2021
in বরিশাল, সারাদেশ
A A
বরগুনায় মনগড়া নকশার ঘর ভেঙে আবার নির্মাণ
0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরগুনা প্রতিনিধি: সরকারি নির্দেশনা উপেক্ষা করে নির্ধারিত নকশা পাল্টে বরগুনায় নির্মাণ করা হয়েছে মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এতে সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষুণœ হয়েছে ঘরের গুণগত মান। বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির পিআইও না থাকার সুযোগে নিজের খেয়ালখুশিমতো এসব ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করছেন উপহারের এসব ঘর বরাদ্দ পাওয়া ব্যক্তিরা।

এদিকে নির্ধারিত নকশা পাল্টে মনগড়া নকশায় উপহারের ঘর নির্মাণের খবর জানাজানি হওয়ার পর বরগুনার জেলা প্রশাসকের নির্দেশে গত বুধবার থেকে ঘরগুলোর উপরের অংশ ভেঙে নির্ধারিত নকশা অনুযায়ী নতুন করে নির্মাণকাজ শুরু হয়েছে। তবে নতুন করে এই নির্মাণকাজের ব্যয় সরকারের কোন খাত থেকে আসবে তা জানা নেই বলে জানিয়েছেন সদর উপজেলার পিআইও জিয়াউর রহমান। তিনি বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে কাজ শুরু করেছেন। ইউএনও মহোদয় যেভাবে বলবেন সবকিছু সেভাবেই হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে দেশের একটি মানুষও যাতে গৃহহীন না থাকে সেজন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প আশ্রয়ণ-২ এর অধীনে বরগুনাসহ সারা দেশে ৭০ হাজার ঘর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এই উদ্যোগের অধীনে বরগুনা সদর উপজেলায় প্রথম ধাপে ৩০টিসহ পর্যায়ক্রমে মোটি ২১৯টি ঘর তৈরি করে ভূমিহীন-গৃহহীনদের বরাদ্দ দেওয়া হয়। এসব ঘরের প্রতিটি নির্মাণে ব্যয় ধরা হয় ১ লাখ ৯০ হাজার টাকা করে। প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগটিকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রণয়ন করা হয় নীতিমালা। সুবিধাভোগী বাছাই প্রক্রিয়ায় অনুসরণ করা হয় সর্বোচ্চ সতর্কতা। দুর্নীতি ঠেকাতে ঠিকাদারদের বাদ দিয়ে প্রশাসনের কর্মকর্তা দিয়ে তৈরি করা হয় ঘর নির্মাণ বাস্তবায়ন কমিটি। আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ঘর নির্মাণের জন্য দেওয়া হয় আলাদা নকশা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে এই নকশায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণের কথা থাকলেও বরগুনা সদর উপজেলায় ঘটেছে এর ব্যতিক্রম। নকশা বহির্ভূতভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির নিজের খেয়ালখুশিমতো তৈরি করেছেন এসব ঘর।

নকশা অনুযায়ী মূল ঘরের জন্য আলাদা চাল এবং বারান্দার জন্য আলাদা চাল দেওয়ার কথা থাকলেও বরগুনায় ঘর নির্মাণ করা হয়েছে একটি মাত্র চাল দিয়ে। এছাড়া নির্মাণকাজে ব্যবহৃত ইট, বালু ও কাঠসহ সব জিনিসই ব্যবহার করা হয়েছে নিম্নমানের। ফলে এসব ঘরের সুবিধাভোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। নির্মাণ করা ঘরগুলোর দেয়ালের পুরুত্বও ঠিক নেই বলে অভিযোগ সুবিধাভোগীদের।

আরো দেখুন

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

উপজেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যমতে, প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের জন্য একটি বাস্তবায়ন কমিটি রয়েছে। যার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সদস্যরা হলেনÑসহকারী কমিশনার (ভূমি), এলজিইডির উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আর এই কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। প্রথম দফা ঘর নির্মাণের সময় এই উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন মাসুমা আক্তার। তিনি ছিলেন ঘর নির্মাণ বাস্তবায়ন কমিটির সভাপতি। তখন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদ শূন্য থাকায় ঘর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বেতাগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ দুটি উপজেলার দায়িত্বে থাকায় বরগুনা সদর উপজেলায় পিআইওর অবতর্মানে দায়িত্ব পালন করেন ওই কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। তিনি একজন প্রকৌশলী হওয়ায় নিজের খেয়ালখুশিমতো প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছেন। নকশা সম্পর্কেও কাউকে অবগত করেননি।

সরেজমিনে বরগুনা সদর উপজেলার দক্ষিণ লাকুরতলা গ্রামে গিয়ে দেখা গেছে,  ইতিমধ্যে দুই শতাধিক ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে। কিছু ঘর নির্মাণের কাজ এখনো চলমান রয়েছে। এরই মধ্যে সেখানে পুনর্বাসিত করা হয়েছে ৬০টি পরিবারকে। তবে খুব স্বল্প সময়ের মধ্যে ২১৯টি পরিবারকে পুনর্বাসিত করার জন্য পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। ঘরগুলো দেখে প্রথমেই চমকে যেতে হবে। কেননা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে যে নকশায় ঘর নির্মাণ করা হয়েছে সেই নকশা অনুসরণ করা হয়নি এই ঘরগুলো নির্মাণের ক্ষেত্রে। সম্পূর্ণ খেয়ালখুশিমতো ঘরগুলো নির্মাণ করা হয়েছে।

ঘর বরাদ্দ পাওয়া আবদুর রশিদ ও মো. জহিরুলসহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, নকশায় ত্রুটি থাকায় বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি ঢোকে। এখন পর্যন্ত সব ঘর হস্তান্তর না হলেও ইতিমধ্যেই খসে পড়ছে অনেক ঘরের পলেস্তারা। মেঝে থেকে উঠছে বালু। কেউ কেউ নিজেদের উদ্যোগে মেঝে ঠিক করলেও ঘরগুলোর গুণগত মান নিয়ে সংশয় প্রকাশ করেন ঘর বরাদ্দ পাওয়া প্রায় সবাই।

প্রকল্প সংশ্লিষ্টদের অভিযোগ, পিআইও কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির নিজের মনগড়া নকশায় ঘর তৈরি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রতিটি ঘরে ১ লাখ ৯০ হাজার টাকা নির্মাণ ব্যয় ধরা হয়। মনগড়া নকশায় ঘর নির্মাণ করে প্রতিটি ঘর থেকে কমপক্ষে ১০ থেকে ১৫ হাজার টাকা করে ৩০ লাখের বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ প্রসঙ্গে বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘ঘর নির্মাণসংক্রান্ত বিষয়ে তার সঙ্গে কোনো কথাই বলা যেত না। নিজের খেয়ালখুশিমতো ঘর তৈরি করেছে উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। ধরাকে সরাজ্ঞান করে যাচ্ছে হুমায়ুন কবির। কার প্রভাবে কীভাবে হুমায়ুন কবির এত ক্ষমতা পেল সেটা আমরা বুঝতে পারছি না।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির কোনো মন্তব্য করতে রাজি হননি।

বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু দেশ রূপান্তরকে বলেন, ‘সরকারি টাকা লুটপাটের জন্যই ঘরের নকশা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নকশায় টিন কম লাগবে তাই অনেক টাকা বাঁচবে। আর এসব টাকাই আত্মসাৎ করবে ঘর নির্মাণের সঙ্গে জড়িতরা। প্রধানমন্ত্রীর এরকম একটি মহৎ উদ্যোগ কতিপয় অসাধু কর্মকর্তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

উপহারের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিয়া শারমিন গত ৯ সেপ্টেম্বর দেশ রূপান্তরকে বলেন, ‘আমি এই উপজেলায় নতুন এসেছি। আমি আসার পর এখন পর্যন্ত কোনো ঘর হস্তান্তর করা হয়নি। ঘর নির্মাণে অনিয়ম কিংবা নকশাবহির্ভূত কোনো কাজ হয়ে থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আসার পরও নতুন যেসব ঘর নির্মাণ হচ্ছে সেগুলোও সরকার নির্ধারিত নকশা এড়িয়ে করা হচ্ছে এমন তথ্য জানা আছে কিনা জানতে চাইলে সামিয়া শারমিন বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখব।’

জেলা প্রশাসকের নির্দেশে ঘর ভেঙে নকশা অনুযায়ী নির্মাণের কাজ শুরু হওয়ার পর এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল শুক্রবার ইউএনও সামিয়া শারমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

উপহারের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানের সঙ্গে গত ৯ সেপ্টেম্বর মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তিনি প্রথমে বক্তব্যের বিষয় জানতে চান। প্রধানমন্ত্রীর উপহারের ঘরে অনিয়মের অভিযোগের বিষয়ে এই প্রতিবেদক কথা বলতে চান জানালে জেলা প্রশাসক ওই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। ‘ঘরের বিষয়ে কোনো কথা বলতে চাই না’ বলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীকালে নিজের কার্যালয়ের কনফিডেন্সিয়াল অ্যাসিসট্যান্ট বা গোপনীয় সহকারীকে (সিএ) দিয়ে কল করে জেলা প্রশাসক ওইদিন বিকেল ৪টায় সাক্ষাৎকার দিতে চান। ৪টার সময় কল করা হলে সিএ বলেন, আগামী রবিবার ১০টায় সাক্ষাৎকার দেবেন জেলা প্রশাসক। তবে সেদিন আর জেলা প্রশাসকের সঙ্গে এই প্রতিবেদকের দেখা করা সম্ভব হয়নি। এরপর গত বৃহস্পতিবার উপহারের ঘর নির্মাণ নিয়ে মোবাইল ফোনে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয় দেশ রূপান্তরের। তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে সঠিক ডিজাইন অনুসরণ করা হয়নি বলে শোনার সঙ্গে সঙ্গে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খোঁজখবর নিয়ে সঠিক ডিজাইনে ঘরগুলো নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘরগুলো সঠিকভাবে নির্মাণের কাজ শুরু হয়েছে।’

নতুন করে নির্ধারিত নকশায় ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার পিআইও জিয়াউর রহমান গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘ইউএনও মহোদয় কাজ করতে (নকশা অনুযায়ী নির্মাণ) নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি। তবে এ বাবদ খরচের অর্থ কোন খাত থেকে আসবে তা আমার জানা নেই। ইউএনও মহোদয় যেভাবে বলবেন সেভাবেই হবে।’ তিন দিন ধরে কাজ চললেও এখন পর্যন্ত মিস্ত্রি ও নির্মাণশ্রমিকদের কোনো বিল দেননি বলেও জানান পিআইও।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

June 27, 2026
কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

June 27, 2026
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

June 26, 2026
ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠছে সাংস্কৃতিক ভিলেজ – ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠছে সাংস্কৃতিক ভিলেজ – ড. জিয়াউদ্দিন হায়দার

June 25, 2026
বামনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

বামনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

June 25, 2026
রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

রাজাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

June 25, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে : ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠির ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠছে সাংস্কৃতিক ভিলেজ – ড. জিয়াউদ্দিন হায়দার

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

কাঠালিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ কাঠালিয়া একাদশ ৪-১ গোলে ঝালকাঠি সদর একাদশকে পরাজিত করে বিজয় অর্জন

June 27, 2026
কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

June 27, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত