বামনায় দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ
মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ফ্যামিলি কার্ড কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ নভেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন এবং বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার।
কর্মশালায় বক্তারা ফ্যামিলি কার্ড কর্মসূচির সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করতে তথ্য সংগ্রহকারীদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীদের হাতে প্রয়োজনীয় নির্দেশনা ও উপকরণ তুলে দেওয়া হয়।