ঝালকাঠি প্রতিনিধিঃ
ভারি বৃষ্টিপাতে ঝালকাঠি জেলার নি¤œাঞ্চল তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা ৪দিন ধরে হালকা ও মাঝারি বৃষ্টিপাতে রাজাপুর,কাঠালিয়,নলছিটির অনেক এলাকার ক্ষেত খামার তলিয়ে বসতবাড়িতে পানি উঠে গেছে। শুধু গ্রামাঞ্চলই নয় ঝালকাঠি জেলা ও উপজেলা শহরের রাস্তাঘাট ও কিছু কিছু এলাকার বসতবাড়িতেও পানি প্রবেশ করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত করেছে। বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে খেটে খাওয়া মানুষ পরেছে চরম ভোগান্তিতে। ঝালকাঠির প্রধান দুটি নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মাঠে বর্তমানে আউশ আবাদ রয়েছে পানির কারণে এই ফসলের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে জেলায় সাড়ে ৩০০ হেক্টরে রোপা আমন বীজের বীজতলার কাজ শুরু হয়েছে। বৃষ্টির কারণে সদ্য বীজ ফেলানো ক্ষেতে বীজ ধান ভেসে যেতে পারে এবং কিছু কিছু জায়গায় ক্ষেত পানিতে তলিয়ে থাকতে পারে। জেলায় এবছর ১২ হাজার হেক্টরে শাক-সবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে এবং কিছু কিছু এলাকায় ইতিমধ্যেই লাউ বরবটি,কুমার,শসাসহ বিভিন্ন তরকারির চাষ কিছুটা ব্যহত হতে পারে।










