ঝালকাঠি প্রতিনিধিঃ
বিশ্ব মানবতার কল্যান কামনায় দেশমাত্রিকা এবং জাতির মঙ্গলার্থে শ্রী শ্রী গুরু পূর্নিমা উপলক্ষ্যে ৩২ তম বার্ষিকীতে ঝালকাঠিতে ৭দিনব্যাপী ধর্মীয় উৎসব চলছে।
ঝালকাঠির শহরের শ্রী শ্রী রাধাগোবিন্দ অঙ্গন হরিসভা (আড়ৎদ্দারপট্টি) এই উৎসকে বুধবার থেকে ২৪ প্রহর বিরতিহীনভাবে ৩দিনব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা ৬টি দল বিরতিহীনভাবে ৩ দিন এই সংকীর্ত্তন পরিবেশন করবেন।
নাম সংকীর্ত্তন পরিবেশনকারী দলগুলি হচ্ছে শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, ত্রিবেনী অষ্টসখী সম্প্রদায়, জয়রূপ সনাতন সম্প্রদায়, শ্রী নন্দন সম্প্রদায়, দিপ্তী রানী সম্প্রদায় ও জীবনকৃষ্ণ সম্প্রদায়। এই মন্দিরের পুরোহিত ও সিদ্ধপুরুষ প্রায়ত শ্রী শ্রী নরোত্তম গোস্বামী মহারাজের স্মৃতি স্মরণার্থে এই উৎসব উৎসর্গ করা হয়েছে।










