ঝালকাঠি প্রতিনিধিঃ
২০২৪-২৫ অর্থ বছরের এডিবি আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের উপকরণ, দরিদ্রদের জন্য সেলাই মেশিন, কমিউনিটি ক্লিনিকের উপকরণ ও ক্রীড়া সামগ্রী বল ও বলিবল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠি উপজেলা সহকারী কমিশনার ভ‚মি সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য পপ কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকি চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সামগ্রী ও আসবাবপত্র, ১৬টি কমিউনিটি ক্লিনিকের উপকরণ ও ১০জন নারীকে, ১০টি সেলাই মেশিন প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, কোয়ালিটি এডুকেশনের বিকল্প নেই আলোকিত দেশ গড়তে হলে কোয়ালিটি এডুকেশনকে গুরুত্ব দিতে হবে এবং সরকার এই ক্ষেত্রে অগ্রযাত্রায় মুখ্য ভ‚মিকা পালন করতে পারে।










