ঝালকাঠি প্রতিনিধিঃ
“দেশি ফল খাই, আসুন ফলের গাছ লাগাই” এই ¯েøাগানকে সামনে রেখে ঝালকাঠিতে তিন দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির এবং কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।
জেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। চলবে আগামী ২৬ জুন পর্যন্ত।
আলোচনার সভার পূর্বে একটি র্যালী শহরের সড়কগুলো ঘুরে এসে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় ফলের পুষ্টিগুণ, দেশীয় জাতের ফল সংরক্ষণ এবং কৃষির টেকসই উন্নয়নে ফলদ বৃক্ষের গুরুত্ব তুলে ধরা হয়।
মেলায় ৯টি স্টলে প্রদর্শিত হচ্ছে দেশীয় জাতের আম, জাম, কাঁঠাল, লিচু, আনারসসহ নানা প্রকার ফল। এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে দেশি ফলের চাহিদা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ফলদ বৃক্ষ রোপণের উৎসাহ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।










