ঝালকাঠি প্রতিবেদক ঃ
ঝালকাঠির সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক ও সদ্য যুগ্ম সচিব পদে পদন্নিতপ্রাপ্ত আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন ধানসিড়ি মহিলা ক্লাবের সভানেত্রী মাহাফুজা খানম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আক্কাস সিকদার, এপিপি মুন্সী রেজাউল করিম আজিম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা। এই অনুষ্ঠানে ৭০জন শিক্ষার্থীকে নতুন পোশাক ও ৩৬জন শিক্ষার্থীদের ২ হাজার টাকা করে ৭২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন আমাদের চারপাশে এই ধরণের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মানবিক আচারণ এবং তাদের সাথে ভালো ব্যবহার ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তারা আমাদের সমাজেরই অংশ এবং এই সন্তানদের বাহ্যিত এই শিশুরা তাদের প্রতিবন্ধীতা অতিক্রম করে সমাজে ভ‚মিকা রাখতে পারে এবং তার জন্য আমাদের তাদের পাশে এগিয়ে আসতে হবে।
ছবিঃ ঝালকাঠিতে বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান ও ঈদ বস্ত্র বিতরণ করছেন










