কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমরিবুনিয়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে নাঈম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ ৯ই মার্চ রবিবার দুপুর ২ টার সময় কাঠালিয়া সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাঈম সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, আজ দুপুরে বৈদ্যুতিক জগ মটর দিয়ে পুকুরের পানি সেচ করার সময় বৈদ্যুতিক তার লিক হয়ে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়। বৈদ্যুতিক তার ঠিক করার সময় পুকুরের পানির সংস্পর্শে নাঈম বিদ্যুতায়িত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফয়সাল আহম্মদ মিঠু।










