ঝালকাঠি প্রতিবেদক :
ঝালকাঠির নলছিটির মগর ইউনিয়নের সুজাবাদ এলাকায় অবৈধ ইট ভাটায় ভ্রম্যমান আদালত তিন লক্ষ টাকা জরিমানা করেছেন। এ সময় ইট ভাটার ড্রাম চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং কাচা ইট বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার দুপুর দুইটায় উপজেলার মগর ইউনিয়নের মেসার্স মুন ব্রিকস নামের ইট ভাটার মালিককে এ জরিমানা করা হয়। অবৈধভাবে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার,ড্রাম চিমনির ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ০৬ লংঘন করায় তিন লক্ষ টাকা জরিমানা,অনাদায়ে তিন মাসের কারাদÐ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।জরিমানারঅর্থ নগদ পরিশোধ করায়,কারাদÐ কার্যকর করা হয়নি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।
অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তর এবং নলছিটি থানা পুলিশের প্রতিনিধি দল।










