ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে তারুন্যের উৎসব উপলক্ষ্যে ঝালকাঠির পৌর স্টেডিয়ামে রাতে ব্যাডমিন্টন অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতা উন্মুক্ত করায় ঝালকাঠি জেলার বাহিরেও বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ থেকে ব্যাডমিন্টন খেলোয়াররা অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতায় ১২টি জুটি অংশগ্রহণ করে। গোপালগঞ্জ জেলার ইমন ও সাঈদ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। তারা ২-০ সেটের ব্যবধানে ঝালকাঠির রাজিব ঠাকুর ও মৃদুল জুটিকে পরাজিত করেছে।
এই প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের জন্য যথাক্রমে ১০ ও ২০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়েছে। শুক্রবার রাতে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ও পুলিশ সুপার উজ্জল কুমার রায় বিশেষ অতিথি ছিলেন। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহম্মেদ স্বাগত বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, প্রাক্তন খেলোয়ার তুহিন আজাদ, সাংবাদিক ও ক্রিকেট কোচ মানিক রায়সহ ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক অনেক রাত পর্যন্ত উদ্ভোধন শেষে খেলা উপভোগ করেন।










