ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান রাজুর উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন,ধানসিড়ি ইউনিয়নের ছাত্রলীগের যুগা-সাধারন সম্পাদক সজন হাওলাদার দলবল নিয়ে বুধবার দুপরে মিজানুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। সংবাদ সম্মেলনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী সজন হাওলাদারসহ জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি মো. শাহ আলম,সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল ইসলাম,জেলা যুবদল সদস্য মেহেদি হাসান,জেলা ছাত্রদল অর্থ বিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান পলাশ,ইউনিয়ন সেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মো. রনি সিকদার ও রাহাত খান প্রমুখ।










