ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ। কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষারকে হত্যার প্রচেষ্টায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠিয়েছে। আদালতের বিচারক আফরোজা বিনতে শহিদ শাহজাহান ওমরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতরাতে (বুধবার রাতে) কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী শাহজাহান ওমরকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। শাহজাহান ওমের রাজাপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে তিনি গাড়িতে করে আজ বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে ঝালকাঠি-ভান্ডারিয়া সড়কের পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তাঁর ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। এতে তিনি ও তার ড্রাইভার আহত হন। পরে ভাঙা গাড়ি নিয়ে রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহিদ কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে (বুধবার রাত ৮ টার দিকে) উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে বাসভবনের তিনটি গøাস ভেঙে যায়। এ খবর শুনে আজ বৃহস্পতিবার সকালে বরিশালের বাসা থেকে শাহজাহান ওমর তাঁর গাড়ি নিয়ে রাজাপুরের বাসার উদ্দেশ্যে রওয়া করেন। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় আসলে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় শাহজাহান ওমর গাড়ি থেকে বের হয়ে রাজাপুর থানায় অভিযোগ করেত যান। এসময় তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। পুলিশ থানার প্রধান ফটক আটকে দিয়ে শাহজাহান ওমরকে ভেতরে বসিয়ে রাখে। এদিকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে কাঠালিয়া ও রাজাপুরে বিভিন্ন ¯েøাগান দিতে শোনা গেছে বিএনপি নেতাকর্মীদের।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, থানার বাইরে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।










