ঝালকাঠির কাঠালিয়ায় পানিতে ডুবে মোঃ নিহাত নামের (০২) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ১২ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয়রা জানান, নিহাত নানা বাড়ি পাটিখালঘাটায় বেড়াতে গিয়েছিলো। পরিবারের সকলের অজান্তে বসতঘরের পাশের পুকুড়ে পড়ে নিখোজ হয় নিহাত ।
খোজাখুজির এক পর্যায়ে তাকে অচেতন অবস্থায় পেয়ে উদ্ধার করে উপজেলা হাসপাতাল আমুয়াতে নিয়ে এলে কতর্বরত চিকিৎসক নিহাতকে মৃত ঘোষণা করে।
মৃত নিহাত দত্তেরপশুরিবুনিয়া গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে।










