ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা এবং আয়রন ফলিক এসিড ট্যাবলেট গ্রহণের মাধ্যমে মাতৃত্বকালীন পুষ্টি নিশ্চিতকরণ কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালায় পর্যালোচনাভিত্তিক বিভিন্ন ইনডেক্স তুলে ধরা হয়েছে তবে অন্যান্য জেলার চেয়ে ঝালকাঠি জেলার এই ক্ষেত্রে অবস্থান ভাল হলেও গ্যাপ পূরণ করে শতভাগ সফলতা অর্জনে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচিত হয়েছে।
ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সুখদেব বৈদ্য, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ নলছিটি উপজেলা পপ কর্মকর্তা শিউলি পারভীন, কাঠালিয়া উপজেলা পপ কর্মকর্তা তাপস কুমার হালদার বক্তব্য রাখেন। মূল বিষয়ের উপরে এই প্রকল্পের সমন্বয়কারী মোঃ মিনারুল ইসলাম মাল্টিমিডিয়ায় বিষয়ের উপরে তথ্য উপস্থাপন করেন।










