ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় মা ইলিশ সংরক্ষন অভিযানে দুই জেলেকে জরিমানা, পঞ্চাশ হাজার মিটার জাল ও ১৩ কেজি ইলিশ জব্দ এবং দুটি ট্রলারকে ছিন্দ্র করে সুগন্ধ্যা নদীতে ডুবিয়ে দেয়া হয়েছে।
জেলা, উপজেলা, প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ ভাবে ঝালকাঠি সদর, নলছিটি ও কাঠালিয়া উপজেলায় ৮টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৬টি অভিযান পরিচালনা করেছেন।
এ সময় ১টি অবতারন কেন্দ্র, ৫টি মাছঘাট, ২০টি আড়ৎ এবং ২৪টি বাজারে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে যার মূল্য ১১ লাখ ২১ হাজার টাকা। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংষ করা হয়েছে।
জেলার নলছিটি উপজেলায় ২জন জেলেকে আটক করে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ১৩ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। মাছ ধরার দুটি ট্রলারকে ছিন্দ্র করে সুগন্ধ্যা নদীতে ডুবিয়ে দেয়া হয়েছে। আজ রবিবার মধ্য রাতে শেষ হবে ২২ দিনের ইলিশ রক্ষা অভিযান।










