ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বহস্পতিবার সকাল ১০টায় টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ (এসডিজিএস) এর বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান এবং কমিটিভ‚ক্ত সদস্যদের পাশাপাশি মিডিয়াকর্মীরাও উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তর ঝালকাঠির উপ-পরিচালক শাহপার পারভীন এই বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন। সভায় অন্যান্য সদস্যরা এই সভাটিকে নিয়মিত করার উপর গুরুত্বারোপ করেন।
ঝালকাঠির জেলা প্রশাসক বলেন, সভাটি সমিষ্টিকভাবে গুরুত্বপূর্ণ তবে এই সভা প্রতি মাসে করা হলে এই কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং তিনি সমাজসেবা অধিদপ্তরের বিষয়টি গুরুত্ব পালন করার পরামর্শ দেন।










