কাঠালিয়া প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া বাজার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন গন সমাবেশ ২৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলার সেক্রেটারী মোঃ শাখাওয়াত হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের শৌলজালিয়া ইউনিয়নের সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আহসান উল্লাহ খান, মাষ্টার মোঃ মাসুম বিল্লাহ, মাওলানা সুলতান আহম্মেদ খানসহ আরো অনেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শৌলজালিয়া ইউনিয়ন শাখা এর আয়োজন করেন।










