ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৪টি উপজেলা জুড়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ২০২৪-২৫ অর্থ-বছরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবে।
প্রাথমিক পর্যায়ে এই স্থান নির্বাচন ও প্রাথমিক জরিপ সম্পন্ন করা হয়েছে বলে ঝালকাঠির বিএডিসি সূত্রে জানানো হয়েছে। এই অর্থ-বছরের প্রকল্পের আওতায় বিএডিসির শেষ বিভাগের অধীন ৩২ কিলোমিটার খাল খনন ও পুন:খনন, ৮কিলোমিটার ফসল রক্ষা বাধ নির্মাণ, ৫টি পুকুর খনন, ১০টি বিদ্যুতায়নসহ ভ‚গর্বস্থ শেষনালা নির্মাণ, ষোলার শেষ স্কিমের আওতায় ২টি প্রকল্প বাস্তবায়ন, ২০টি পাম্প হাউজ নির্মাণ, ৬০টি রেইন ওয়াটার হার্ভেস্ট অবকাঠামো নির্মাণ ১০টি বক্স কালবার্ট ও ২০টি ওয়াটারপাস নির্মাণ কাজের লক্ষ্যমাত্রা রয়েছে।










