ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করার জন্য পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে ঝালকাঠি পৌরসভার প্রশাসক মোঃ কাওসার হোসেন ৭৬জন পৌর পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে কোদাল, বেলচা, সাবল, গামলা, পোষাক, গানবুট ও পরিচয়পত্র বিতরণ করেছেন।
এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার, সচিব শিরিন সুলতানাসহ অফিসারগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন মহল থেকে পৌরসভার ময়লা নিষ্কাশনের বিষয়টি বিভিন্ন সময় আলোচিত হওয়ায় এই কাজে প্রতিবন্ধকতা হিসেবে পরিচ্ছন্নকর্মীদের উপকরণ প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে।
ইতিমধ্যেই পৌরসভাকে আরও পরিচ্ছন্ন করার জন্য রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা এবং শহরটাকে ঝলমলে করার জন্য ক্ষমতাসম্পন্ন ৫০০ বাল্ব ও ৩০০ শেট লাগানো হয়েছে। এরফলে পূর্বের চেয়ে রাতের বেলা শহর ঝলমল করছে।










