ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে গুটিয়ে থাকা মোবাইল কোর্টের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।
বিগত (সেপ্টেম্বর) মাসে ২৪টি মোবাইল কোর্টের আওতায় ২১টি মামলা দায়ের হয়েছে এবং ১২জনকে দন্ডিত করে ৯লাখ ৪৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভিন্ন মেয়াদে ৭জনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছে।
এরপূর্বে (আগস্ট) মাসে ৩টি মোবাইল কোর্টের আওতায় ৩টি মামলা ও ৩জনকে দন্ডিত করে ১০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল এবং ২জনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছিল। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এই তথ্য উপস্থাপন করেন।










