ঝালকাঠি প্রতিনিধিঃ
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলার ১৯টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে। নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার উদ্যোগে সোমবার সকালে উপজেলার কবিরাজ বাড়ি মন্দির কমিটির মাঝে তারেক রহমানের শুভেচ্ছা নগদ অর্থ প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে কবিরাজ বাড়ি মন্দিরে পূজা কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরাঙ্গ কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সহসভাপতি মোঃ মাসুদুর রহমান মোল্লা, যুবদল সাবেক সভাপতি মোঃ জাকারিয়া সুমন প্রমুখ।
শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্প্রীতি বজায় রেখে দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার বিতরণ কমিটির অন্যরা হলেন বিএনপি নেতা মোঃ রফিক হাওলাদার,অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান,ডঃ জাকারিয়া লিংকন ও গোলাম আজম সৈকত।










