ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিগত বছরের চেয়ে এবছর শারদীয় দূর্গা পূজায় ১৯টি পূজা মন্ডব কমেছে। বিগত বছরে এই জেলায় ১৭৬খানা পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজার আয়োজন হয়েছিল এবং এবছর এই সংখ্যা ১৫৭টিতে দাড়িয়েছে। সবচেয়ে বেশি এবং আশঙ্কাজনকভাবে কাঠালিয়া উপজেলায় পূজা মন্ডবের সংখ্যা কমেছে। কাঠালিয়া উপজেলায় সরকারি পরিবর্তনের পরে সেখানে সংখ্যালঘুদের উপর ভাঙচুর, অগ্নিসংযোগ, জবরদখলসহ লোহমর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতে আস্থা হারানো হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা মানসিকভাবে বিপর্যস্ত থাকায় ও বর্তমান সময়ে তাদের মধ্যে অর্থনৈতিক সংকট থাকায় এই পূজা মন্ডবের সংখ্যা কমেছে বলে কাঠালিয়া উপজেলা হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা অভিমত প্রকাশ করেছেন। বর্তমানে এই উপজেলার বিভিন্ন হিন্দু পাড়ায় রাতে এখনো দলবেধে পাহাড়া দিতে হচ্ছে।
ঝালকাঠিতে আয়োজিত শারদীয় দূর্গা পূজা মন্ডবগুলিতে প্রস্তুতির কাজ দ্রæত গতিতে সম্পন্ন করছে প্রতিমা শিল্পী ও সাজ সজ্জায় নিয়োজিত কারু শিল্পীরা। মন্ডবগুলিতে ঘুরে ঘরে প্রতিমা শিল্পীরা রং তুলির শেষ আচর দিয়ে প্রতিমা অভয়বকে সুন্দর করার কাজে তারা এখন ব্যস্ত রয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবছর অর্থনৈতিক সংকট ও পটপরিবর্তনের প্রেক্ষিতে উদ্ভোট পরিস্থিতি জনিত কারণে অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা আয়োজন হচ্ছে। শহর ভিত্তিক পূজা মন্ডবগুলিতে আলোক সজ্জাসহ ঝাক ঝলকের আয়োজন থাকলেও গ্রাম ও উপজেলা এলাকায় পূজা মন্ডবগুলিতে তেমন ঝমকালো আয়োজন করা হচ্ছে না।
এ বছর ঝালকাঠি সদর উপজেলায় পৌরসভাসহ ৭৪টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজার আয়োজন চ‚ড়ান্ত করা হচ্ছে । বিগত ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৭৭টি। নলছিটি এবছর উপজেলায় পৌরসভাসহ ২৩টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হচ্ছে। বিগত ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২২টি। পূর্বের চেয়ে এই উপজেলায় ১টি সংখ্যা বাড়ছে। রাজাপুর উপজেলায় এবছর ১৯টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হচ্ছে এবং বিগত বছর এই সংখ্যা ছিল ২২টি। এবছর পূর্বের চেয়ে ৩টি কমেছে। কাঠালিয়া উপজেলায় এবছর ৪১টি পূজা মন্ডবে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হচ্ছে এবং বিগত বছর এই সংখ্যা ছিল ৫৫টি। এবছর পূর্বের চেয়ে এই উপজেলায় ১৪টি কমেছে।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে এই ১৫৭টি পূজা মন্ডবকে গুরুত্বপূর্ণ, অধিকগুরুত্বপূর্ণ ও সাধারণ ক্যাটাগড়িতে ভাগ করে সেই অনুযায়ী আইনশৃঙ্খলা ফ্রেম ওয়ার্ক করা হচ্ছে। ঝালকাঠি সদর উপজেলায় ৭৪টি পূজা মন্ডবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৮টি, গুরুত্বপূর্ণ ২২টি ও সাধারণ ২৪টি পূজা মন্ডব রয়েছে। অনুরূপ অধিক নলছিটি উপজেলায় ২৩টি পূজা মন্ডবের মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি, গুরুত্বপূর্ণ ৬টি ও সাধারণ ৭টি পূজা মন্ডব রয়েছে। রাজাপুর উপজেলায় উপজেলায় ১৯টি পূজা মন্ডবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৪টি, গুরুত্বপূর্ণ ৫টি ও সাধারণ ১০টি পূজা মন্ডব রয়েছে। কাঠালিয়া উপজেলায় উপজেলায় ৪১টি পূজা মন্ডবের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৯টি, গুরুত্বপূর্ণ ৯টি ও সাধারণ ২৩টি পূজা মন্ডব রয়েছে।










