ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শিশু একাডেমির মিলনায়তনে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবসের সমাপনী, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিশেষ অতিথি ছিলেন। কবিতা আবৃতি, ছড়া ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে এই অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের শিশুরা বড় হওয়ার স্বপ্ন দেখে এবং তারা এই স্বপ্ন দেখার মধ্য দিয়ে নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত করেন। শিশুদের এই স্বপ্ন দেখা ও বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সমাজের বিভিন্ন স্তরের বিরাজমান বৈষম্য দূর করে তাদের যাত্রাপথকে সুগম করতে হবে। তিনি এই ক্ষেত্রে শিশুদের এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে পরিবারের অভিভাবকসহ সকলের সহমর্মিতার উপর গুরুত্বারোপ করেন।










