রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা প্রামের ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ দ্রুত সংস্কার ও নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে মিলবাড়ি বাজার এলাকার এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাহবুব খান,হাফেজ আব্দুল মান্নান, রাসেলহাওলাদার প্রমুখ। এসময় বক্তরা বলেন, ২০০১ সালে ওই ব্রিজটি নির্মান করা হয়। দীর্ঘদিন ধওে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজটি দিয়ে মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।কাঠ ও গাছখুটি দিয়ে মেরামত করে কোনমতে চলাচল করলেও কোমলমতি শিশু ও বৃদ্ধ রোগীরা চলাচল করতে পারছেন না।
মঠবাড়ি ও পুখরিজানা গ্রামের অন্তত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও মিলবাড়ি বাজারের লোকজনসহ কয়েক হাজারের মানুষ যাতায়াত করে ব্রিজটি দিয়ে। বর্তমানে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই দ্রুত ব্রিজটি সংষ্কার করে নতুন ব্রিজটি নির্মানের দাবি করেন এলাকাবাসী।
মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান ফোরক সিকদার জানান, ব্রিজটি খুবই ঝুকিপূর্ণ দ্রুত নির্মান করা জরুরী। বর্তমান পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে চলাচলের জন্য সংষ্কারের ব্যবস্থা করা হবে।










