ঝালকাঠি প্রতিনিধিঃ
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা পর্যায়ে গৃহিত কার্যক্রম সম্পর্কিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম।
ডেঙ্গু বিষয়ক মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করেন সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা ইসলাম। অন্যদের মধ্যে প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু, মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, সাংবাদিক অলোকসাহা বক্তব্য রাখেন। সারা দেশে ডেঙ্গু বিপদজনকভাবে ধেয়ে আসলেও এখন পর্যন্ত ঝালকাঠি জেলায় ডেঙ্গুর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত জানুয়ারি মাস থেকে ৫ অক্টোবর পর্যন্ত জেলায় ৯৯জন আক্রান্ত হয়েছে বর্তমানে ১জন ৩জন চিকিৎসাধীন রয়েছে বাকিরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আলোচনা সভায় উঠে এসেছে ডেঙ্গুর ভেরিয়েশন কমে এসেছে। জ্বর হলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে টেস্ট করিয়ে নিলে নিশ্চিত হতে হবে।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেছেন ডেঙ্গু প্রতিরোধ করা এটা কারো একার কাজ নয়। সকলে মিলে সমন্বিতভাবে প্রতিরোধের জন্য কার্যকর ভ‚মিকা নিতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। প্রচার-প্রচারনার ক্ষেত্রে মিডিয়াকর্মীরা এক্ষেত্রে বড় ভ‚মিকা পালন করতে পারেন।










