ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে দ্রæত বিচার আইনের মামলায় ভ‚মি অফিসের পিয়ন ও সন্ত্রাসী আরিফ হোসেনকে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।
বৃহস্পতিবার ঝালকাঠির দ্রæত বিচার আদালতে মোঃ আরিফ হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালতের বিচারক মোঃ মনিরুজ্জামান জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। তার বিরুদ্ধে গত ২০২৩ সালের ২০ জুলাই শহরের বান্দাঘাট এলাকার সাব কন্ডাক্টর রফিকুল ইসলাম বাদী হয়ে চাদাবাজির মামলা দায়ের করেন।
তার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল আরিফ হোসেন এবং গত ১২ জুলাই ২০২৩ তারিখ বিকেলে বান্দাঘাট এলাকায় বসা থাকাকালীন সময়ে জোড়পূর্বক অফিসে ডুকে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এই মামলাটি পিআইবির তদন্ত করে এবং তাকে প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করে। আরিফ হোসেন ঝালকাঠির লঞ্চঘাট এলাকায় ব্যবসায়ী ও সাবেক যুবলীগের নেতা আঃ হক খলিফার পুত্র। সে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের ভ‚মি অফিসে পিয়ন পদে চাকুরী করে। তার বিরুদ্ধে ধর্ষনসহ একাধিক মামলা রয়েছে।










