ঝালকাঠি প্রতিনিধিঃ
‘পর্যটন শান্তির সোপান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ^ পর্যটন দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার। এছাড়া এসময় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধিজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, ঝালকাঠিতে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। জেলায় এ শিল্পের উন্নয়নের জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। দেশীয় পর্যটন বিকাশের পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণে প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।










