ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালন পালন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নুরুল ইসলাম প্রধান শিক্ষক হরচন্দ্র বালিকা বিদ্যালয়, মোঃ ইব্রাহিম খলিল প্রধান শিক্ষক সরকারি উচ্চ বিদ্যালয়, মোস্তফা কামাল সিনিয়র শিক্ষক, বাবুল আক্তার সিনিয়র শিক্ষক, আবু শহিদ সহকারী প্রধান শিক্ষক ও আফজাল হোসেন বক্তব্য রাখেন।
ঢাকার শিক্ষাভবনে সেসিপ ও উপবৃত্তি থেকে মানবিক বিবেচনায় রাজস্বখাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শিক্ষকরা এই মানবন্ধন কর্মসূচি পালন করেছে।
পাশাপাশি তারা ৯দফা দাবী তুলেছে। প্রকল্প থেকে আগত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগবিধি বহির্ভুতভাবে সরকারি মাধ্যমিকের বিভিন্ন পদ পদবী দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে এবং সরকারি মাধ্যমিক শিক্ষকদের অস্তিত্ব রক্ষা ও শিক্ষার গুনগত মান উন্নয়নে তারা ৯ দফা দাবির মধ্যে ১। শিক্ষকদের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা, ২। এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন, ৩। মাধ্যমিক সেক্টরের জন্য আলাদা অধিদপ্তর বাস্তবায়ন , ৪। সরকারি মাধ্যমিক শিক্ষকদের জন্য যৌক্তিক পদসোপান তৈরি, ৫। মাধ্যমিক স্তরের সকল শূণ্যপদে পদায়ন ও পদোন্নতির ব্যবস্থা করা, ৬। বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড দ্রæত প্রদান,৭। নিয়োগবিধি অনুযায়ী যথাসময়ে সিনিয়র শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, ৮। মাধ্যমিক স্তরের রাজস্বখাতে সকল পদে সরকারি মাধ্যমিক শিক্ষকদের দ্বারা পদায়ন ও পদোন্নতির মাধ্যমে পুরণ করা, ৯। অ্যাডভান্স ইনক্রিমেন্ট চালু রাখা।










