জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে মহান পবিত্র ঈদ–ই–মিলাদুন্নবী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ সভাপতি মোঃ ছরোয়ার হোসেন সিকদার, সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, ক্যাশিয়ার মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মহসিন খানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সহ সভাপতি মাওলানা খাইরুল আমিন ছগির।










