ঝালকাঠি প্রতিনিধ :
ঝালকাঠিতে সরকার পতনের পর ঠিকাদার আত্মগোপনে থাকায় সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরবাড়ি গ্রামের একটি গার্ডার ব্রীজের নির্মান কাজ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুরু করেছেন গ্রামবাসী।
আজ ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে শতাধিক গ্রামবাসী ঠিকাদারের রাখা মালামাল দিয়েই ব্রীজের নির্মান কাজ শুরু করেন। খবর পেয়ে ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় শ্রমিকদের স্বেচ্ছায় কাজ করার জন্য উভয় কর্মকর্তা উৎসাহ প্রদান করেন। কাজের মান সন্তোষ জনক রয়েছে বলেও তারা জানান। এ কাজ দেখবালের জন্য একজন এলজিইডির এসওকে তদারকির দায়িত্ব প্রদান করেন।
গত ০৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সের মালিক জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মু. মুনিরুল ইসলাম তালুকদার আত্মগোপনে রয়েছেন।
জানাগেছে, ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরবাড়ি গ্রামের মানপাশা খালের উপরে চলাচলের জন্য ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যায়ে নির্মিত ডেকছ ¯øাব ব্রীজের কাজ পায় ইসলাম ব্রাদার্স। দীর্ঘ দিন ধরে এই কাজটি ফেলে রাখে। ফলে স্থানীয়দের চলাচলে মারত্মক ভোগান্তির সৃষ্টি হয়। খালে বাঁধ দেওয়ায় প্রায় একশত একর জমি অনাবাদি রয়েছে ঐ এলাকায়। তাই স্থানীয়রা তাদের দুর্ভোগ লাঘবের জন্য স্বেচ্ছাশ্রমে এই ব্রীজের নির্মাণে কাজ করছে।










