ঝালকাঠি প্রতিনিধিঃ
বন্যা দুর্গতদের মানবিক সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে ঝালকাঠির বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। সোমবার বিকেল ৪টায় ঝালকাঠির মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২ লাখ ৭ হাজার টাকা পাঠানো হয়েছে।
ঝালকাঠি সোনালী ব্যাংক কোর্ড বিল্ডিং শাখার ব্যবস্থাপক দেবাশীষ কুন্ডের কাছে এই অর্থ তুলে দেন মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাবেক জেলা কমান্ডার মোস্তফা কামাল মন্টু। এসময় অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মোস্তফা কামাল মন্টু ও মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন।










