ঝালকাঠি প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহীদদের স্মরণে শহীদি মার্চ পালন করেছে ঝালকাঠির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচি শুরু হয় এবং শহর ঘুরে একই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদি মার্চ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। পরে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।
এসময় শিক্ষার্থীরা জানায়, এক মাস পার হয়ে গেছে অপরাধীদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি অপরাধীদেরকে। আমরা চাই দ্রæত অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করানো। তারা আরও বলেন, বর্তমানে যারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকান্ড করছে তারা কেউ ছাত্র নয়। যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় তারা দুষ্কৃতিকারী। তাই তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাই।










