কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার জুলাই-গণঅভ্যুত্থাণের একমাস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় শহীদী মার্চ কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কাঠালিয়া টিএনটি অফিসের সামনে থেকে র্যালি বের করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পরে তারা উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারের এসে সমাবেশ করেন। এসময় আন্দোনে নিহতদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন শিক্ষার্থীরা।










