ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিগত সরকারের আমলে টিসিবি পণ্য বিক্রি কর্মসূচি অব্যহত রয়েছে এবং জুলাই মাসের টিসিবি পন্য বিক্রি ছাড় দেওয়া হয়েছে। ঝালকাঠি জেলায় তালিকাভ‚ক্ত ৫৪ হাজার ৫৭৬টি পরিবারকে জেলার ৩২টি ইউনিয়নে ৭০জন ডিলারের মাধ্যমে ট্রাক সেলে এই পণ্য বিক্রি করা হচ্ছে।
এই কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল, ৭০ টাকা কেজি দরে ২ কেজি করে ডাল এবং ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তৈল দেয়া হচ্ছে।
এই পন্য কিনে প্রচলিত বাজারের চেয়ে গরিব ও মধ্যবিত্ত পরিবারের খন্ডকালীন সাশ্রয় হচ্ছে। জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ঝালকাঠি পৌরসভা ও নলছিটি পৌরসভায় এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের জন্য পণ্য বিক্রি চলছে এবং মঙ্গলবার ঝালকাঠি সদর উপজেলার ১০টি ইউনিয়নে পণ্য নিয়োগকৃত ডিলারের মাধ্যমে বিক্রির জন্য পণ্য ছাড় দেয়া হচ্ছে। ডিলাররা তাদের নির্ধারিত রেটের বিপরীতে ব্যাংকে টাকা জমা দেয়ার পরে তাদের কাছে পণ্য ছাড় দেয়া হয়।










