জনতার খবর ডেক্সঃ
বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
আজ ৩০ আগষ্ট সকাল ৭.০০ টার সময় ধানমন্ডি সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় তার বয়স হয়েছিলো (৭৩) বছর। বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম সিকদার কাঠালিয়া উপজেলার সিকদার বাড়ীর মৃত আব্দুল জলিল সিকদারের বড় ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
আজ মাগরিব নামাজ বাদ কাঠালিয়া সিকদার বাড়ী ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদা শেষে নামাজই জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে জনতার খবরের পরিবার পক্ষ থেকে শোক ও শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়েছে।










