ঝালকাঠি প্রতিনিধিঃ
‘একটি সবুজ বাংলাদেশ গড়তে আমাদের সাথে যোগদিন’এ শ্লোগানে ঝালকাঠিতে ময়লা আবর্জনা পরিষ্কার ও বৃক্ষ রোপন করা হয়েছে।
আজ বুধবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাপ্টেন প্ল্যানেটের উদ্যোগে শহরের প্রবেশ দ্বার পেট্রোল পাম্প মোড়ে ময়লা আবর্জনা পরিষ্কার করে বৃক্ষ রোপন করা হয়।ক্যাপ্টেন প্ল্যানেটের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক মনু বৃক্ষ রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাপ্টেন প্ল্যানেট বর্ষা মৌসুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ২০ হাজার গাছের চারা বিতরণ ও রোপন করেছে।
বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক মনু জানান,সুন্দর এ পৃথীবিকে বসবাসযোগ্য করতে বেশি করে গাছ লাগানো দরকার।আর গাছ মানুষের প্রকৃত বন্ধু। তাই আমি আমার নিজ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করছি। প্রতিটি বাড়ির আঙিনায় যেন একটি করে ফলজ গাছ রোপণ করা হয়,এটাই আমাদের উদ্দেশ্য।বছরজুড়ে গাছের চারা বিতরণ করা হবে বলেও জানান তিনি।এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










