ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝলকাঠিতে জরায়ুর মুখে ক্যানসার প্রতিরোধ কর্মসূচির আওতায় ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে রবিবার সকাল ১১টায় থেকে ৩দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণে ৩৪জন প্রশিক্ষক অংশগ্রণে করেছে। এই কর্মসূচির আওতায় মায়ের জরায়ু মুখের পরীক্ষা ও প্রতিরোধ বিষয়ক চিকিৎসা এবং ১০ থেকে ১৪ বছর বয়সি শিশু কন্যাদের এই রোগের প্রতিশোধক হিসেবে টিকা প্রদান করা হবে। জেলায় এই বয়সী ৩৪ হাজার ১০৯জন শিশু কন্যা রয়েছে। বিশ^ স্থাস্য সংস্থার সহযোগীতায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ৪টি উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ, ডা. আবুল খায়ের, ডা. শিউলী পারভিন ও ডা. তাপস কুমার তালুকদার ও বিশ^ স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার, আহসান উল ইসলাম উপস্থিত ছিলেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান এ বিষয়ে মাল্টিমিডিয়াতে তথ্য উপস্থাপন করেন।










