জনতার খবর ডেক্স:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় ডাকাতির সময় আল আমিন নামে এক ডাকাতকে আটক করেছে গ্রামবাসী। পরে তাকে কাঠালিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত দুই টার সময় উপজেলার শৌলজালিয়া হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে। আল আমিন কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের মোতাচ্ছের আকন এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার সময় ৫–৬ জনের একদল ডাকাত উপজেলার শৌলজালিয়া গ্রামের শ্যামল বৈষ্ণবের বাড়ীতে ডাকাতির প্রস্তুতি কালে এলাকাবাসী টের পেয়ে ডাকাত ডাকাত চিৎকার করলে দৌড়ে পালনোর সময় আল আমিন (৩০) কে ধরে ফেলে। এ সময় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। ধৃত আল আমিনকে পরে কাঠালিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, উপজেলার শৌলজালিয়া গ্রামে ৫–৬ জনের একটি ডাকাতদল ডাকাতি করার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আল আমিনকে ধরে থানা নিয়ে আসে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ঝালকাঠি কোর্টে প্রেরন করা হয়েছে।










