ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাপুড়িয়াপট্টি প্রবির কুমার হালদারের মালিকানাধিন পিয়াল এন্টারপ্রাইজের চালের গোডাউন থেকে লুটপাট করে ২১শ ৩৬ বস্তা চাল লুটপাটের ঘটনায় ঝালকাঠি থানায় মামলা দায়ের হয়েছে। লুট হওয়া চালের মূল্য ২৯ লক্ষ ৩৪ হাজার ৭৩০ টাকা এবং গোডাইন ভাংগার ক্ষয় ক্ষতির পরিমান ১লক্ষসহ ৩০লক্ষ ৩৪ হাজার ৭৩০ টাকা। সরকার পরিবর্তনের দিন ৫ আগস্ট বিকেল পৌনে ৫টায় এই লুটের ঘটনা ঘটে।
প্রবির কুমার হালদারে ভাই সমীর কুমার হালদার বাদী হয়ে ২০ আগস্ট ২০২৪ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করলে আদালত ঝালকাঠি থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে মামলা দায়ের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ প্রদান করেন। বুধবার মামলা দায়ের পর রাতে ঝালকাঠি থানা পুলিশে মামলা তদন্তকারী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য সথ্য সংগ্রহ করেন। তদন্তকারী কর্মকর্তা এই ব্যবসায়ীকে গোডাউন সংস্কার করে ব্যবসা করার পরামর্শ প্রদান করেন।
এই মামলায় একই এলাকার আঃ রশিদ হাওলাদার, মোঃ আবু সালেক ও তার ৩পুত্র রাব্বি হাওলাদার রাজিব হাওলাদার, সজিব হাওলাদারকে এজাহারনামীয় আসামী করে আরও ৪০-৪৫জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এই আসামীদের সাথে এই ব্যবসায়ীর জমি জমা নিয়ে বিরোধ থাকার কারণে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে এই ব্যবসায়ীর ক্ষতি সাধনের জন্য এই হামলা করা হয়েছে বলে দাবী করা হয়েছে। লুটপাটের এই ঘটনার দিন প্রবির কুমার হালদার পুলিশ সুপারকে বিষটি জানানোর পরে সন্ধ্যা ৭টায় সেনা বাহিনীর মেজর শাহরিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনী ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছিলেন। ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান এই মামলায় আসামীদের চুড়ান্ত তদন্ত শেষে আসামীদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লুটপাটের এই ঘটনাটি ইতিপূর্বে পত্রিকায় প্রকাশিত হয়েছিল।










