ঝালকাঠি প্রতিনিধিঃ
ঘূণিঝড় রিমেলের প্রভাবে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ক্ষতিগ্রস্থ দীর্ঘ নির্মাণ খাতে ৪ হাজার ৩৫৪ বান্ডেল টিন ক্রয়, মজুরী ও পরিবহন ক্ষাতে ৫কোটি ৫৫ লক্ষ ১৩ হাজার টাকা বরাদ্ধকৃত অর্থ অন্তর্ভতিকালীন সরকারে মাধ্যমে তালিকা অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।
জেলার ৪টি উপজেলায় এই বরাদ্ধ পাঠানো হয়েছে। গত ২৬ মে ২০২৪ তারিখ ঘূর্ণিঝড় রেমেল ঝালকাঠিসহ উপকূলীয় জেলাগুলোতে আঘাত হেনেছিলো।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সর্বাধিক নলছিটি উপজেলায় ৩হাজার ৫৪২ বান্ডেল টিন ক্রয়ের জন্য বান্ডেল প্রতি ৭হাজার ৫শটাকা হারে ২ কোটি ৬৫লক্ষ ৬৫ হাজার টাকা। ৩হাজার ৫৪২ বান্ডেল টিনের মেরামত খরচ বান্ডেল প্রতি ৫হাজার টাকা করে ২ কোটি ৭১লক্ষ ১০ হাজার টাকা এবং পরিবহন খাতে প্রতিবান্ডেল টিনের জন্য ২৫০টাকা হারে ৮লক্ষ ৮৫হাজার ৫শ টাকা বরাদ্ধশহ এই উপজেলায় মোট বরাদ্ধ ৪ কোটি ৫১ লক্ষ ৬০ হাজার টাকা।
সদর উপজেলায় ২৩২ বান্ডেল টিন ক্রয়ের জন্য বান্ডেল প্রতি ৭হাজার ৫শটাকা হারে ১৭লক্ষ ৪০ হাজার টাকা। ২৩২বান্ডেল টিনের মেরামত খরচ বান্ডেল প্রতি ৫হাজার টাকা করে ১১ লক্ষ ৬০ হাজার টাকা এবং পরিবহন খাতে প্রতিবান্ডেল টিনের জন্য ২৫০টাকা হারে ৫৮হাজার টাকা বরাদ্ধশহ এই উপজেলায় মোট বরাদ্ধ ২৯ লক্ষ ৫৮ হাজার টাকা।
রাজাপুর উপজেলায় ৪৬৮ বান্ডেল টিন ক্রয়ের জন্য বান্ডেল প্রতি ৭হাজার ৫শটাকা হারে ৬৫লক্ষ ১০ হাজার টাকা। ৪৬৮বান্ডেল টিনের মেরামত খরচ বান্ডেল প্রতি ৫হাজার টাকা করে ২৩ লক্ষ ৪০ হাজার টাকা এবং পরিবহন খাতে প্রতিবান্ডেল টিনের জন্য ২৫০টাকা হারে ১লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্ধশহ এই উপজেলায় মোট বরাদ্ধ ৫৯ লক্ষ ৬৭ হাজার টাকা ।
কাঠালিয়া উপজেলায় ১১২ বান্ডেল টিন ক্রয়ের জন্য বান্ডেল প্রতি ৭হাজার ৫শটাকা হারে ৮ লক্ষ ৪০ হাজার টাকা। ১১২বান্ডেল টিনের মেরামত খরচ বান্ডেল প্রতি ৫হাজার টাকা করে ৫ লক্ষ ৬০ হাজার টাকা এবং পরিবহন খাতে প্রতিবান্ডেল টিনের জন্য ২৫০টাকা হারে ২৮হাজার টাকা বরাদ্ধশহ এই উপজেলায় মোট বরাদ্ধ ১৪ লক্ষ ২৮ হাজার টাকা।










