ঝালকাঠি প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে ঝালকাঠির পৌরসভার কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। আজ সকালে নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীরা হাজিরা খাতা স্বাক্ষর করে দাপ্তরিক কাজ শুরু করছেন। জরুরী সেবা চালুর রাখতে পৌরমেয়র ও কয়একজন কাউন্সিলর এখন নিয়মিত কাজ করছেন।পৌরসভার জরুরী সেবা জন্ম নিবন্ধন, নাগরিক সনদ,মৃত্যু সনদ,ট্রেড লাইসেন্স সহ নাগরিক সেবা কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে।এছাড়া জেলা রেজিস্ট্রার অফিসেও জমি রেজিস্ট্রির সহ সরকারি সব দপ্তরে স্বাভাবিক ভাবে কার্যক্রম চলছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কর্মব্যস্ততা বেড়েছে সরকারি অফিস গুলোতে। জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সকাল থেকে ঝালকাঠি শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছে থানা পুলিশ।
পৌর সচিব ও কর্মকর্তারা জানান, সাধারণ মানুষকে জরুরী নাগরিক সেবা দিতে কর্মকর্তা ও কর্মচারীরা নিয়মিত দাপ্তরিক কাজ করছেন। কোন প্রকার নাগরিক সেবা যাতে ব্যাহত নায় সে লক্ষে তারা কাজ করছেন।










