ঝালকাঠি প্রতিনিধিঃ বেশ কিছুদিন কর্ম-বিরতির পর ঝালকাঠিতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা।
কিছু দিনের বিরতির পর আজ সকাল থেকে ঝালকাঠি শহরের বিভিন্ন পয়েন্টে উপস্থিত হয়ে ট্রাফিক কন্ট্রোলের কার্যক্রম শুরু করেছে জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা। এর পাশাপাশি মাঠ পর্যায়েও পেট্রোলিং কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ। পুলিশ সদসস্যদে শহরের টহল দিতে দেখা গেছে। এর আগে গত শুক্রবার (৯ আগস্ট) থানার অভ্যন্তরীণ কার্যক্রম চালু করে পুলিশ।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ জানান, গত শুক্রবার থেকে থানার অভ্যন্তরীণ কার্যক্রম চালু করা। সাধারণ মানুষের কথা বিবেচনা করে আজ থেকে পেট্রোলিং সহ সব ধরনের কার্যক্রম শুরু করা হয়েছে। এ কাজে সেনাবাহিনী তাদের সহায়তা করছে বলেও জানান ওসি শহিদুল ইসলাম।










