ঝালকাঠি প্রতিনিধিঃ
পটবরিবর্তনের পরিপেক্ষিতে ঝালকাঠি আইনজীবি সমিতির নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জেলা বিএনপি সভাপতি এ্যাড. শাহাদাত হোসেনকে আহŸায়ক ও মাহেব হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া যুগ্ম আহŸায়ক পদে মোঃ নুর হোসনে ও মোঃ কামরুল হাসান, এবিএম আমিনুল ইসলাম ও মোঃ শামীম আলমকে সদস্য করে ৬ সদস্য বিশিষ্ট আহŸয়ক কমিটি গঠন করা হযেছে। আইনজীবি সমিতির প্রতি বছর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
প্রায় ১২ বছর ধরে নির্বাচন হলেও গণতান্ত্রিকভাবে ভোট প্রয়োগের সুযোগ না থাকায় নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্যরা নির্বাচন বয়কট করে আসছিল। এই কারণে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় একটানা ১২ বছর আওমী লীগ নেতা এ্যাড আব্দুল মান্নান রসুল সভাপতি পদে নির্বাচিত হয়ে আসছিলেন।










