ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বীরকাঠি কমিউনিটি ক্লিনিকের ঔষধ ও অন্যান্য সরমঞ্জাম লুটপাট করতে না দেয়ায় হামলার শিকার হয়ে ক্লিনিকের ঝাড়–দার পারুল বেগম(৪৫) আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
পারুল বেগম জানান একই গ্রামের আনিস নামের বিএনপি দলীয় এক বক্তি তার দল বল নিয়ে লুটপাট করার জন্য চাবি চাইলে না দেয়ায় তাকে বেধর মারধর করা হয়। তার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং তাদের প্রতিরোধের মুখে হামলাকারীরা চলে যায়।
ইতোমধ্যে ক্লিনিক ইনচার্জ নাসরিন জাহান এলে তার কাছে চাবি দেয়া হয়। এলাকাবাসী আহত পারুল বেগমকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার সকাল ৯টায় এই ঘটনা ঘটে ছিল। পারুল বেগম বীরকাঠি গ্রামের খোকন খানের স্ত্রী।










