ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ২০২২-২৩ অর্থ বছরে ১৮টি ব্যাংক শাখার মাধ্যমে ১৩ কেটি ২৪ লক্ষ ১১ হাজার টাকা লক্ষ্যমাত্রা আদায়ের বিপরীতে ১২৬ কেটি ৯৩ লক্ষ ৪৬ হাজার টাকা আদায় হয়েছে। আদায়ের হার ৯৪% এ পর্যন্ত ঝালকাঠি জেলায় অনাদায়ী কৃষি ঋণের পরিমান ৩৪৭ কোটি ৮৫ লক্ষ ৪৪ হাজার টাকা এবং মেয়াদ উর্ত্তীণ কৃষি ঋণের পরিমান ২১ কোটি ৩১ লক্ষ ৫৯ হাজার টাকা।
প্রতি বছরই মেয়াদ উর্ত্তীণ হয়ে অনাদায়ী কৃষি ঋণের পরিমান পাহাড় সমান উচু হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের অনাদয়ী কৃষি ঋণের পরিমান ২শ ৭৯ কোটি ৩৬ লক্ষ ২১ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কৃষি
ঋণের পরিমান ১০ কোটি ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা। অন্যান্য ব্যাংক গুলো মধ্যে সোনালী ব্যাংকের ৩৬ কোটি ৮৫ লক্ষ অগ্রণী ব্যাংকের ১২ কোটি ৬৮ লক্ষ ৩৯ হাজার টাকা। ইসলামী ব্যাংকের ৬ কোটি ২৫ লক্ষ ৪৫ হাজার টাকা। কর্মসংস্থান ব্যাংকের ৫ কোটি ৪৫ লক্ষ ৩৪ হাজার টাকা, জনতা ব্যাংকের ৪ কোটি ৬৯ লক্ষ ৮৮ হাজার টাকা উল্লেখ যোগ্য অনাদায়ী কৃষি ঋণ রয়েছে।
২০২৩-২৪ অর্থ বছরে জেলায় ১৮টি ব্যাংকের আদায় লক্ষমাত্রা ১৩৫ কোটি ২৪লক্ষ ১১ হাজার টাকার মধ্যে এ বছরে কৃষি ব্যাংক ৯৪ কোটি ৩৩ লক্ষ আদায় করেছে। লক্ষ্যমাত্রা ছিল ৯৭ কোটি ৬০ লক্ষ ৮ হাজার টাকা। সোনালী ব্যাংকের আদায় করেছ ৩ কোটি ৪১ লক্ষ ৬১ হাজার টাকা লক্ষমাত্রা ছিল-৩ কোটি ৯০ লক্ষ টাকা। অগ্রণী ব্যাক আদায় করেছে ২ কোটি ৪৭ লক্ষ ৯৩ হাজার টাকা লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি ৩৫ লক্ষ টাকা, জনতা ব্যাংক আদায় করেছে ২ কোটি ১৫ লক্ষ ৭৪ হাজার টাকা আদায় করেছে এবং লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লক্ষ টাকা। ইসলামী ব্যাংকের আদায় ৬ কোটি ২৮ লক্ষ ৮০ হাজার টাকা এবং তাদের লক্ষ্যমাত্রা ১২ কোটি ৪ লক্ষ টাকা। আল আরাফা ব্যাংক ৪ কোটি ২৭ লক্ষ টাকা আদায় করেছে এবং লক্ষ্যমাত্রা ছিল ৫ কোটি টাকা।
কর্মসংস্থান ব্যাংকের আদায় হয়েছে ৭ কোটি ২৫ লক্ষ ৫৪ হাজার টাকা এবং লক্ষমাত্রা ছিল ৭ কোটি ৫০ লক্ষ টাকা। এক্সিম ব্যাংকের আদায় হয় ১ কোটি ৪ লক্ষ ৭২ হাজার টাকা এবং লক্ষ্যমাত্রা ১ কোটি টাকা। এছাড়া অন্যান্য ব্যাংকের আদায় লক্ষ্যমাত্রা কোটি টাকার নিচে ছিলো এবং গড় আদায় হয়েছে ৯৩%। ঝালকাঠি জেলা কৃষি ঋণ কমিটি বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।










