ঝালকাঠি প্রতিনিধিঃ
সমমবায় উদ্দোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষে সারা দেশে নিয়মিত কাজ করছে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড (বিপিআই)। কিন্তু ঝালকাঠিতে এর ধারাবাহীকতা রক্ষা না করা এবং অনিয়ম ও দুর্নীতিতে লিপ্ত হওয়ায় জরুরী তলবী সভা ডেকেছে সাধারণ সদস্যরা।
দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাত, সমবায় আইন ও বিধি বহির্ভুত কাজে লিপ্ত থাকার দায়ে ঝালকাঠিতে জরুরী তলবী সাধারণ সভায় উপস্থিত মোসাম্মত রোজিনা বেগম, হিরামন মন্ডল, মুসা মৃধা, ফজলে রাব্বি রিফাতসহ অনেকে সভার শুরুতে তাদের সভাপতি আব্দুল হামেদ খানের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানান।
এরপরেই কৃষ্ণকাঠি কৃষি সমবায় সমিতির সভাপতি মো. আল মামুন এর প্রস্তাবে এবং গালুয়া কৃষি সমবায় সমিতির সহ-সভাপতি মো. কাজী মনিরুজ্জামান রিপন এর সমর্থনে উপস্থিত সকলের কন্ঠভোটে মো. আবুল হাসান তুষার কে সভাপতি নির্বাচন করা হয়। এর পরপরই নব নির্বাচিত সভাপতি হিসেবে আবুল হাসান তুষার এই সাধারণ সভায় সভাপতিত্ব করেছেন।
ঝালকাঠি সদর উপজেলা বিআরডিবি কার্যালয়ের হল রুমে সোমবার ১৫ জুলাই বেলা ১২ টায় শুরু হওয়া ঘন্টাব্যাপী চলা ঐ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়ুম।
সভায় ব্যংকে নানামুখী বিষয়ে আলোচনা এবং বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বক্তৃতা করেন অতিথি ও সদস্যবৃন্দরা। বক্তারা বলেন, ‘সমিতির সদ্য বিদায়ী সভাপতি আব্দুল হামিদ খান এর দুর্নীতি ও অনিয়ম করে এবং সমিতির নাম ভাংগিয়ে সদস্য সমিতির নিকট থেকে বিশাল অংকের টাকা আত্মসাত করেছেন। এছারা আত্মসাৎ কৃত টাকা বৈধ করার জন্য ভাউচার বিহীন খরচ দেখিয়ে ভুয়া রেজুলেশন প্রস্তুত করেছেন। যা আর্থিক অনিয়ম এবং শাস্তিযোগ্য অপরাধ।’
নব নির্বাচিত সভাপতি তুষার বলেন, ‘যেহেতু ঝালকাঠি কেন্দ্রীয় সমবায় ব্যাংক একটি অর্থনৈতিক সমবায় প্রতিষ্ঠান। সংগত কারনে ইতিমধ্যে সাবেক সভাপতি এসব অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এবং বিভাগীয় সমবায় কার্যালয় কর্তৃক একটি তদন্ত হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে বিভিন্ন সমবায়িগন তদন্তস্থলে উপস্থিত হয়ে আব্দুল হামিদ খানের বিরুদ্ধে স্বাক্ষী প্রাদান করেছেন। তার দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাত, সমবায় আইন ও বিধি বহির্ভুত কাজের জন্য সমিতি থেকে তাকে বহিস্কারের জন্য সর্ব সম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়।’
উল্লেখ্য, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড (বিপিআই) একটি স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা ইনস্টিটিউট। এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করেথাকে। এছাড়া এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের গবেষণা ও পরিকল্পনা পরিচালনা করে এবং কৃষক ও কৃষি খাতে ঋণ সহায়তা করে।










