ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা ১টায় অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল (পিপিএম সেবা), সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন শিবলি, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাজিয়া আফরোজ ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটসহ রাজনৈতিক নেত্রীবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী বিভাগের বিভাগীয় প্রধানসহ কমিটিভ‚ক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস অফিসার রবিউল ইসলাম।
আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে বর্নাট্য র্যালি, আলোচনা সভা, বিভিন্ন জলাধারে মাছের পোনা অবমুক্ত ও প্রতিষ্ঠান এবং চাষী পর্যায়ে বিনামূল্যে মাছের পোনা বিতরণ কর্মসূচি রয়েছে। ৩০ জুলাই উদ্ভোধনী দিনে র্যালীর আয়োজন ও র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন জলাধারে মাছের পোনা অবমুক্ত ও প্রতিষ্ঠান এবং চাষী পর্যায়ে বিনামূল্যে মাছের পোনা বিতরণ ইত্যাদি কর্মসূচি পালন করা হবে।










